যেভাবে সুপার সিক্স শুরুর আগেই এগিয়ে থাকছে বাংলাদেশ

যেভাবে খেলা হবে সুপার সিক্স পর্যায়ে
গ্রুপ পর্যায় থেকে সুপার সিক্স পর্বে গেছে ১২টি দল, সেখানে থাকবে ছয় দলের দুটি গ্রুপ। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘ডি’ থেকে আসা দলগুলো খেলবে গ্রুপ ‘১’-এ, গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’ থেকে আসা দলগুলো খেলবে গ্রুপ ‘২’-এ।

‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও উঠেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে ভারত, তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

সুপার সিক্স পর্যায়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। প্রতিপক্ষ কারা হবে, সেটি নির্ধারিত হয়েছে গ্রুপ পর্বে দলগুলোর অবস্থানের ওপর ভিত্তি করে।

একই গ্রুপ এবং অন্য গ্রুপে একই অবস্থানে থাকা দলগুলো বাদ দিয়ে হবে ম্যাচ। যেমন বাংলাদেশ ও ভারত, দুই দলই এসেছে নিজ গ্রুপের শীর্ষে থেকে। ফলে সুপার সিক্সে এ দুই দলের দেখা হবে না। বাংলাদেশের ম্যাচ হবে ‘ডি’ গ্রুপের দুই ও তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।

কইভাবে বাংলাদেশের গ্রুপ ‘এ’-এর দুই নম্বর দল অস্ট্রেলিয়া গ্রুপ ‘ডি’-এর দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে না। তাদের ম্যাচে গ্রুপ ‘ডি’-এর বাকি দুই দল ভারত ও আরব আমিরাতের বিপক্ষে।

সুপার সিক্সের পয়েন্ট পদ্ধতি
সুপার সিক্সে থাকবে গ্রুপ পর্বের পয়েন্টের প্রভাব। গ্রুপ পর্বে শেষ দলের বিপক্ষে অর্জিত পয়েন্ট বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো থেকে যাবে এ পর্বেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *