হঠাৎ মধ্যরাতে বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের তালা ভেঙে বেরিয়ে আসেন ছাত্রীরা।
বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রোববার (১৪ জুলাই) রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র-টিএসসি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ছাত্ররা হল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করছেন। রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীরা রাজু ভাস্কর্যে ছুটে আসেন। তাদের হাতে চামচ-বাটি দেখা যায়। সেগুলো বাজিয়ে স্লোগান দিচ্ছেন তারা। ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ স্লোগানে মুখোরিত পুরো ক্যম্পাস।