মদকাণ্ডে অভিযুক্ত ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ

জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদকাণ্ডে অভিযুক্ত ৫ ফুটবলারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন বিশ্বকাপ বাছাই দলে তাদের রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

গত মাসে মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলে দেশে ফেরার সময় মদ এনেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। অভিযুক্ত পাঁচ ফুটবলার আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মোরসালিন, সবুজ ও রিমনকে সাময়িক নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

মদ কাণ্ডে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে জাতীয় দলেও এমন আশঙ্কা করা হয়েছিল। বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বিপের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। চলছে দলের অনুশীলন। সেই দলে তপুদের ডাক পাওয়া অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *