বাঙলা কলেজে রসায়ন বিভাগের আনন্দ বেদনার বিদায় উৎসব

সোহেল রানা বাঙলা কলেজ (ঢাকা)

নন্দ উল্লাস এবং হৈ-হুল্লোড়ে পালিত হয়েছে বাঙলা কলেজের রসায়ন বিভাগের ২০তম ব্যাচের র‍্যাগ ডে।

শনিবার (২৮ মে) সকাল ১০ টায় রসায়ন বিভাগের সামনে শিক্ষকগণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ র‍্যাগ তে উদযাপিত হয়।

ধবধবে সাদা টি শার্ট সকলের গায়ে। লাল সবুজে সেজেছে মেয়েরা নতুন রূপে। সকলের গায়েই সাদা টি শার্ট কিন্তু একটু যায়গাও যেন সাদা নেই। লাল, নীল, সবুজ আর কালো রঙে রাঙিয়ে গেছে টিশার্ট। আজ যেন লেখালেখির লগ্ন এসেছে। কেওবা রং লাগিয়ে দিচ্ছে বন্ধুর কপালে। সে এক মোহনীয় দৃশ্য।

প্রথমে কেক কেটে সবাই সবাইকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে র‍্যাগ ডে উদযাপন শুরু হয়। এরপর ক্রেস্ট তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের মাঝে। এরপরই ছাত্রছাত্রীরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। একক, দলীয়, এখানে-ওখানে প্রিয় ক্যাম্পাসের সর্বত্র ছিল ছাত্রছাত্রীদের ছবি তোলার উৎসব।

এরপরই দুপুরের খাবার পরিবেশনের পর্ব। মিরপুরে বুফেতে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ে।

এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের মনোভাব বন্ধুবান্ধব নিয়ে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস আর অ্যাসাইনমেন্টের ভিড়ে কীভাবে যে চারটা বছর কেটে বিদায় ঘণ্টা বেজে গেল টেরই পেলাম না।

মধুময় দিনগুলির স্মৃতি হৃদয়ের ফ্রেমে কল্পনা করতে করতেই দিনটি শেষ হয়ে সূর্য ডোবার পালা। অন্তিমলগ্নে এসে আবেগাপ্লুত হয়ে পড়ে সবাই। পরস্পরকে অশ্রুসজল নয়নে বিদায় জানিয়ে পাড়ি জমায় নিজ বাসভূমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *