প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে মনু ভাকেরের পেলেন পদক

Manu Bhaker wins Bronze in Olympics:

ঐতিহাসিক ব্রোঞ্জ জয় মনু ভাকেরের, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে পেলেন পদক

প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের শ্যুটিংয়ে পদক জিতলেন। সার্বিকভাবে পঞ্চম ভারতীয় শ্যুটার হিসেবে অলিম্পিক্স পদক জিতলেন। সেইসঙ্গে অলিম্পিক্সে ১২ বছরের পদক খরা কাটালেন শ্যুটিংয়ে।

টোকিয়োয় ভেঙে যাওয়া স্বপ্ন জুড়ল প্যারিসে। ২০২৪ সালের অলিম্পিক্সে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে কোনও পদক পেলেন। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা। প্রবল চাপের মুখে দারুণ পারফরম্যান্স করলেও শেষপর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অল্পের জন্য রুপো হাতছাড়া হয়ে যায়। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু’নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। ফলে ব্রোঞ্জ পান মনু। যিনি অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটালেন। ২০১২ সালের ৩ অগস্ট বিজয় কুমারের পরে ২০২৪ সালের ২৮ জুলাই পদক জিতলেন মনু।

প্রথম সিরিজের পরে ভাকরের অবস্থান

মহিলাদের ১০ এয়ার পিস্তলের ফাইনালে প্রথম সিরিজের (পাঁচটি শট) পরে দ্বিতীয় স্থানে ছিলেন ২২ বছরের মনু। প্রথম পাঁচটি শটে তাঁর স্কোর ছিল – ১০.৬, ১০.২, ৯.৫, ১০.৫ এবং ৯.৬। সবমিলিয়ে ৫০.৪ পয়েন্টের সুবাদে দ্বিতীয় স্থানে ছিলেন। শীর্ষে ছিলেন দক্ষিণ কোরিয়ার শ্যুটার (৫০.৪)।

দ্বিতীয় সিরিজের পরে ভাকরের অবস্থান

দ্বিতীয় সিরিজে মনুর শটের স্কোর ছিল ১০.১, ১০.৩, ৯.৬, ৯.৬ এবং ১০.৩। সেই পাঁচটি শটের পরে তৃতীয় স্থানে নেমে যান মনু। তাঁর স্কোর দাঁড়ায় ১০০.৩। তাঁর আগে ছিলেন দক্ষিণ কোরিয়ার দুই শ্যুটার। একজনের স্কোর হল ১০১.৭। অপরজনের স্কোর হল ১০১.৭।

মনুর পরবর্তী শট
১) একাদশ শট: ১০.৫।

২) দ্বাদশ শট: ১০.৪।

৩) ত্রয়োদশ শট: ৯.৮।

৪) চতুর্দশ শট: ৯.৮।

৫) পঞ্চদশ শট: ৯.৯।

৬) ষোড়শ শট: ১০.২।

৭) সপ্তদশ শট: ১০.১।

৮) অষ্টাদশ শট: ১০.২।

৯) ১৯ তম শট: ১০.১।

১০) ২০ তম শট: ১০।

১১) ২১ তম শট: ১০.১।

১২) ২২ তম শট: ১০.৩।

পদক জয়ের পরে মনু ভাকেরের প্রতিক্রিয়া
ব্রোঞ্জ জয়ের পরে মনু বলেন, ‘দারুণ লাগছে। এই মেডেলটা দীর্ঘদিন ধরেই প্রাপ্য ছিল। এটা শুধু আমার হাত ধরে এসেছে।’ সেইসঙ্গে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভারতের তারকা শ্যুটার বলেন, ‘আমার দুর্দান্ত লাগছে। আমি নিজের সবটা উজাড় করেছি। নিজের সব এনার্জি উজাড় করে দিয়েছিলাম।’

অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের পদক তালিকা
১) রাজ্যবর্ধন সিং রাঠৌর, ২০০৪ সালের আথেন্স অলিম্পিক্স, রুপো, পুরুষদের ডাবল ট্র্যাপ।

২) অভিনব বিন্দ্রা, ২০০৮ সালের বেজিং অলিম্পিক্স, সোনা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল।

৩) গগন নারাং, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্স, ব্রোঞ্জ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল।

৪) বিজয় কুমার, ২০১২ সালের লন্ডন অলিম্পিক্স, রুপো, পুরুষদের ২৫ মিটার র‍‍্যাপিড পিস্তল।

৫) মনু ভাকের, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স, ব্রোঞ্জ, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *