চলমান জনগণের আন্দোলনের বিজয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
সোমবার সকালে রাজধানীর উত্তরায় তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোট দানে বিরত থাকার আহ্বান, ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরায় আজমপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. রেজাউল করিম বলেন, ‘জনগণ সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা সরকারকে ইতোধ্যেই লালকার্ড দেখিয়ে দিয়েছে। কথিত নির্বাচন কমিশন নামের ‘ইন্তিকাল কমিশন’ স্বীকার করতে বাধ্য হয়েছে যে দেশে অনায্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতিতে ধ্বস নামবে এবং আগামী দিনে আরো সাংশন আসবে।’
এ সময় তিনি কোনো কোনো প্রার্থীর আত্মস্বীকৃতির কথা উল্লেখ করে বলেন, তারা নিজেদের ভারতে প্রার্থী বলে দাবি করে পুলকবোধ করছেন। যা রীতিমত রাষ্ট্রদ্রোহীতা। মূলত, এই সরকারই অবৈধ ও বিনাভোটের সরকার। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই নৈশ্যভোটের সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই পরাভূত করা হবে। ইনশাআল্লাহ। তিনি ৭ জানুয়ারির সাজানো, পাতানো ও বৈধকরণের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সরকার মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করেছে। বিনাভোটের সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই জামায়াতসহ বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে আটক করে কারা নির্যাতন চালানা হচ্ছে। মূলত, তারা গোটা দেশকেই ঘোষিত কারাগারে পরিণত করেছে। তাই এই সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় সেনা, পুলিশ, র্যাব ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে চলমান আন্দোলনকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা ও জাতীয় নেতাদের মুক্তি নিশ্চিত করতে হবে। জনতার বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ।
মিরপুর ৬০ ফিট সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
মিরপুর পূর্ব থানার উদ্যোগে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য আবু শরীফের নেতৃত্বে গরীর মনিপুর স্কুল ও ৬০ ফিট মেইন রাস্তায় জনতাকে একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানানো হয়। এতে অন্যান্যদের মধ্যে থানা কর্মপরিষদ আব্দুল্লাহ আল মামুন, আশিকুর রহমান ও রাজিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরেবাংলা নগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
নির্বাচন বাতিল এবং ভোট বর্জনের দাবিতে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসানের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এস এম হান্নান, সৈয়দ মঞ্জুর, থানা আমির আব্দুল আউয়াল আজম ও থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ প্রমুখ।
ভাষানটেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ :
ভাষানটেক থানা ১৫ নম্বর পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতে মজলিসে শূরা সদস্য দ্বীন মোহাম্মদ হাবীবের নেতৃত্বে নগরীর ভাষানটেক মোড়ে জনতাকে একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানানো হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এইচ এম হোসাইন, আলম, রহিত, সাইফুল, মইন, ছাত্রনেতা এম এমন রহমান ও সৌরভ খান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি