নওগাঁয় নারী ভোটকেন্দ্রে আগুন

নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ভোটকেন্দ্রটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার কিছু আগে নারী ভোটকেন্দ্রটির ৪ নম্বর কক্ষের জানালা দিয়ে কে বা কারা দাহ্য পদার্থ ছুঁড়ে মারে। এরপরই সেখানে আগুন ধরে যায়। এতে গোপন কক্ষের কাপড় পুড়ে যায়। আনসার সদস্যসহ উপস্থিত অন্যরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এই কাজ করে থাকতে পারে বলে দাবি প্রিজাইডিং কর্মকর্তার।

এদিকে, ঘটনার পর ওই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *