ঢাকা কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পারিষদের কমিটি গঠন

ঢাকা কলেজে পড়ুয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো গঠিত হয়েছে ছাত্রকল্যাণ পরিষদ।‍
“নাঁড়ির টানে প্রীতির বন্ধন
ঐতিহ্য গৌড়ের হামরাই জাগরণ” শ্লোগান ধারন করে গতকাল সোমবার (১১ মার্চ) ঢাকা কলেজ মুক্তমঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে যাত্রা শুরু হয় ‘ঢাকা কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা ছাত্রকল্যাণ পরিষদে’র।

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবুজার গিফারী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের সোহেল রানা।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের নাজমুল হক, দপ্তর সম্পাদক পদে প্রাণীবিদ্যা বিভাগের রাফেজ উদ্দিন, অর্থ সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আব্দুল্লাহ মনোনীত হয়েছেন।

আগামী এক বছরের জন্য পাঁচ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

নবমনোনীত সভাপতি আবুজার গিফারী বলেন, চাঁপাইনবাবগঞ্জের যেসব শিক্ষার্থী ঢাকা কলেজে পড়েন তাদের ঐক্যবদ্ধ করতে এই সংগঠন। জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে “ঢাকা কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ”। শিগগিরিই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *