সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২৩ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
আজ শুক্রবার (৫ মে, ২০২৩) সকাল দশটায় রাজধানীর শহীদ মুজাহিদুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার ঈদ পুনর্মিলনীতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মু. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি ডা. মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি এনামুল হক। ঈদ পুনর্মিলনীতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ঈদের স্মৃতিচারণ করে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় সরকারের ঘৃণ পরিকল্পনা সমালোচনা করে বলেন, “সরকার মেধাহীন চাটুকার জাতী উপহার দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। এই নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীকে নষ্ট করে দিবে। এমনকি আলিয়া ধারার শিক্ষাব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। এখান থেকে এখন আর যোগ্য আলেম তৈরি হওয়ার সুযোগ নেই।
সরকার কওমী শিক্ষা কারিকুলামেও নগ্ন হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে। এজন্য সমাজ ও দেশকে অনৈতিকতার হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রশিবিরের প্রতিটি পরিবারকে বেশি বেশি করে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করা প্রয়োজন। সমাজ ও জাতীকে সচেতন করা প্রয়োজন। তিনি আরো আহ্বান করে বলেন, বাংলাদেশের প্রতিটি মসজিদের মক্তব ব্যবস্থাকে আরো কার্যকর করে গড়ে তুলতে সকলকে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।