ছাত্রলীগকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে : সাদ্দাম হোসেন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেছেন, ডিজিটাল বাংলাদেশ দিন বদলের সনদ। গোটা বাংলাদেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছিল স্মার্ট বাংলাদেশ। আর এই স্বপ্ন দেখিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই স্মার্ট বাংলাদেশের অন্যতম সারথী হলো বাংলাদেশ ছাত্রলীগ। ৭ জানুয়ারি নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়ায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মাকার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কচুয়ার সকল তারুণ্যের জন্য ড. সেলিম মাহমুদ একটি নির্ভরতার নাম। এই এলাকায় কৃষি শিল্পায়ণ, উন্নত শিক্ষা সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং এ এলাকার ছেলে-মেয়েরা যেন উন্নত জীবন-যাপন করার সুযোগ পায় এর সবকিছুর জন্য ড. সেলিম মাহমুদ একটি বিশ্বস্ত ও আত্মার নাম। শুধু কচুয়াবাসী নয়, আমরা যারা গোটা বাংলাদেশের তরুণ প্রজন্ম রয়েছি আমাদেরকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর -১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.সেলিম মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *