গুলশানের বিএনপি অফিসে জাপানের রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠক করবে।

রবিবার সকাল ১০টায় গুলশান কার্যালয়ে প্রবেশ করে জাপানের প্রতিনিধি দলটি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন জাপানের রাষ্ট্রদূত। মহাসচিবের সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *