‘গণতান্ত্রিক ও দেশপ্রেমী সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেছেন, সরকার দেশে সুশাসন উপহার দিতে পারেনি। তারা দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়লেও সরকার শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসেনি বরং রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য নির্বাচনের নামে দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়ার সাথে সাথে গণসাজা পরিস্থিতিকে বেশি জটিল করে তুলেছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই সরকারের পতনের কোনো বিকল্প নেই। তিনি অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা নায়েবে আমির লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুল ইসলাম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

আব্দুর রহমান মূসা বলেন, সারাদেশের মতো রাজধানীতেও শীতের তীব্রতা বেড়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্নবিত্তের মানুষ কষ্ট পাচ্ছেন। তাই জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে এসেছে। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। তিনি নগরীর শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে সরকার, বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *