ফের ইন্টারনেট বন্ধ মোবাইল ফোনে
মোবাইল ফোনে আবার ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। বেলা ১ টার দিকে এই সেবা বন্ধ করে দেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয়।