রাজধানীর উত্তরায় আলেম-উলামার বিক্ষোভে পুলিশের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ সময় পথচারীসহ ১০ থেকে ১৫ জনকে তুলে নেয়ারও অভিযোগ করেছে সংগঠনটি।
রাজধানীর উত্তরায় আলেম-উলামার বিক্ষোভে পুলিশের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এ সময় পথচারীসহ ১০ থেকে ১৫ জনকে তুলে নেয়ারও অভিযোগ করেছে সংগঠনটি।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাতুন্নবী সা: উদযাপন কমিটি এ অভিযোগ করেন।
তারা বলেন, ১২ রবিউল আউয়াল সিরাতুন্নী সা:-এ নাতে রাসূল সা: পরিবেশনায় অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশের বাধাদানসহ নবী প্রেমিকদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সিরাত উদযাপন কমিটি। মিছিলটি দুপুর ১টা ৪৫ মিনিটে উত্তরার আজমপুর ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউস বিল্ডিং-এর সামনে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা রাফিউল কাদের, মাওলানা আব্দুর রহমান, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুব উদ্দিন ও মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
শান্তিপূর্ণ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশ মিছিলে অংশগ্রহণকারী ইসলাম প্রেমিক জনতা, আলেম-উলামা এবং পথচারীর ওপর নির্বিচারে গুলি করে। এতে অর্ধশত আহত হন। সেখান থেকে পুলিশ আলেম-উলামাসহ ১০ থেকে ১৫ জনকে তুলে নিয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: বিশ্বের সর্বকালের ও সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার ইজ্জত ও আজমতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ইসলামী আকিদাহর অংশ। কিন্তু একশ্রেণির অতি উৎসাহী পুলিশ সদস্য উত্তরার জসিম উদ্দীন সড়কে নবী দিবসে নাতে রাসূল সা: পরিবেশনের সময় ছয়জন শিল্পিসহ ৯ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করে। এতে দেশের তৌহিদী জনতার কলিজায় আঘাত হেনে ক্ষমার আযোগ্য অপরাধ করে। দেশের আত্মসচেতন মানুষ পুলিশের এই অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। বক্তারা অবিলম্বে ৯ ও ১১ অক্টোবর গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় জাতীয় সিরাত উদযাপন কমিটি রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।
তারা বলেন, ‘আমাদের সংবিধানের (১২ঘ) অনুচ্ছেদে ব্যক্তির স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের নিশ্চিয়তা প্রদান করা হয়েছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, ইসলাম বিদ্বেষীরা ১২ রবিউল আউয়াল পালনে নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে রাজধানীর বনানী, গুলশান ও উত্তরায় জাতীয় সিরাত কমিটির ভ্রাম্যমাণ নাতে রাসূল সা: পরিবেশনায় বাধা প্রদান করা হয়েছে এবং উত্তরায় জসিম উদ্দিন সড়কের ট্রাক থেকে ৯ জনকে তুলে নেয়ার অতিনিন্দনীয় ঘটনাও ঘটানো হয়েছে। বক্তারা এসব ঘটনায় দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলি ও গ্রেফতারের প্রতিবাদ
ইসলামপ্রিয় জনতার শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশে পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও ১০ থেকে ১৫ জনকে তুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। এছাড়াও গ্রেফতারকৃতদের ১২ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন সিরাত কমিটির সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দীন আইয়ুবী।