আজকের আবহাওয়ার

আজ আর একটি দিন আরও একটি নতুন সকাল। ঘুম থেকে উঠেই ভাবছেন দিনটা কেমন যাবে? জানালার ফাঁক গলে আসা রোদ বলছে- শুভসকাল।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পথেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খানিক পরই আকাশে রোদের ঝলকানি দেখা দিতে পারে। আকাশে মেঘের ঘনঘটা আপনি ব্যাগ নিয়ে বের হলে সঙ্গে রাখুন ছাতা এবং বোতলভর্তি পানি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *