আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে গণতন্ত্র মঞ্চের আশঙ্কা

২৭ জুলাইর শান্তিপূর্ণ কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে আশঙ্কা গণতন্ত্র মঞ্চের। সরকারের কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার তাদের।

রাষ্ট্রসংস্কারের ৩১ দফা নিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ।

জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ৩১ দফার পুরোটাই আছে এক দফায়। এ আন্দোলন রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য। শুধু ক্ষমতার পরিবর্তন নয় পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে যাতে কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাতে না পারে।

মঞ্চের নেতারা বলেন, ১৪-১৫ বছর ধরে দুঃশাসন চালাচ্ছে সরকার। এবার তাদের যেতে হবে।

পুলিশ ও আমলাদের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে গণআন্দোলনের বিপক্ষে অবস্থান না নেওয়ার আহ্বানও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *