চলতি বছর হজে সব দেশের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের খরচ ৩০ শতাংশ কমবে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
চলতি বছর থেকে সারাবিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের মূল্য কমালো সৌদি আরব সরকার। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হজের খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে। দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ রোববার (১৫ জানুয়ারি) এ তথ্য জানান বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করলো হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।

চলতি বছর হজ পালনে গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি করেছে বাংলাদেশ। গত ১৫ জানুয়ারি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানান, সম্পাদিত হজচুক্তি অনুযায়ী করোনা উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী হজে যেতে পারবেন। এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে গমন করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন।
এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী হজযাত্রীরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
হজ প্যাকেজের মূল্য গত বছরের মতো রাখার চেষ্টা করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তারপরও কিন্তু খরচ বাড়বে। রিয়ালের দাম ছিল ২১ টাকা ২২ টাকা, এখন হয়েছে ৩০ টাকা। তাহলে ৩৩ শতাংশ তো এমনিই বেড়ে গেলো। আমরা কোনো কিছু বাড়ালাম না, কিন্তু ৩৩ শতাংশ যে বাড়লো সেটা কীভাবে কমাবেন।’
আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ফরিদুল হক খান।