অপসাংবাদিকতার ব্যাপারে সতর্ক থাকতে হবে : সেতুমন্ত্রী

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বুঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’

আওয়ামী লীগ সরকার সমালোচনারোধী নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু ও নারীসহ গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।
সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *