কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠকে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।

জানা গেছে, সকাল ৮টার কিছুক্ষণ পরই হোটেলে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে, হোটেলে উপস্থিত হন দলটির অন্য নেতারা। বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত জমির উদ্দিন, দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *