মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রজন্ম ২৬ মার্চ এর আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ১৬ই ডিসেম্বর শনিবার বিকেল ৪:৩০ টায় রাজধানীর ক্যান্টনমেন্টে  প্রজন্ম মিলনায়তনে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে “প্রজন্ম ২৬ মার্চ”।

প্রজন্ম ২৬ মার্চ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রজন্ম ২৬ মার্চ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম ২৬ মার্চ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সোহেল আলম। এডভোকেট সোহেল আলম তার বক্তব্যে বলেন, আমরা জানি স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তা রক্ষা করাও ঠিক তেমনি কঠিন।দেশ আজ বিজয়ের ৫২ বছর পার করলেও জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারে নি। আজ মানুষ ভোটের অধিকার ও স্বাধীন ভাবে মতপ্রকাশের অধিকার হারিয়েছে। বিচার ব্যাবস্থা আজ পরাধীন। শত সহস্র কষ্টে অর্জিত এই বিজয়ের স্বাদ আজ বাংগালীরা গ্রহণ করতে পারছে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডাঃ শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষা দীক্ষায়, চিন্তা চেতনায় প্রজন্মদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে প্রজন্মদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

প্রজন্ম ২৬ মার্চের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই স্বাধীন ভূখন্ড আমাদেরকে উপহার দিয়েছেন সেই ভুখন্ড রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমাদেরকে দল মত নির্বিশেষে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিভক্তির নয় ঐক্যের, তাই আমরা ভেদাভেদ না করে সবাই মিলে একসাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে দলমত নিবিশেষে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজিবুর রহমান, সাংবাদিক রিপন মাহমুদ, প্রজন্ম ২৬ মার্চের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল কাদের, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আসাদুজ্জামান খান বাদল, কেন্দ্রীয় আইটি সম্পাদক হাফেজ আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর পশ্চিম কামান্ড সভাপতি আবরার আলম নাবিল সহ প্রজন্মবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *