মিরপুরে শিবিরের বিজয় র‍্যালি থেকে ১১ জন আটক

মিরপুরে শিবিরের বিজয় র‍্যালি থেকে ১১ জন আটক
র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। আজ শনিবার সকালে।

৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। র‍্যালির শেষ পর্যায়ে পুলিশ, ছাত্র-যুবলীগ যৌথভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির। এতে ১০ জন আহত হয়েছেন ও ১১ জনকে আটক করে পুলিশ নিয়ে গেছে বলেও দাবি করা হয়।

রাজধানীর মিরপুর-১০-এ ৫৩ তম বিজয় দিবসে শিবিরের বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা.সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি এম এ জামান ও সেক্রেটারি সালাহ উদ্দীন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নিন্দা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের র‍্যালিতে পুলিশ,যুবলীগ-ছাত্রলীগের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ড.মুহাম্মদ রেজাউল করিম যৌথ বিবৃতিতে বিজয় র‍্যালিতে বর্বরোচিত হামলার নিন্দা ও আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *