বরিশালে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

সাদিক আবদুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র।

এর আগে, ৬ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন জাহিদ ফারুক। পরে ৯ ডিসেম্বর পোষ্য সন্তানের সম্পদের বিবরণ, স্ত্রীর নামে বাড়ি আছে আমেরিকায় ও এনআরসি ব্যাংকের মাধ্যমে আমেরিকায় টাকা পাচারের অভিযোগে জাহিদ ফারুকের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন সাদিক আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *