দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, মাটির ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৩ মাত্রার। কিন্তু পরবর্তীতে সেই তথ্য পরিবর্তন করে তারা।
গ্রিনিচ সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার এবং ইসানগেল শহর থেকে ১২৩ কিলোমিটার দূরে সমুদ্রতীরের দুরবর্তী একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।