বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পায়। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *