শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ইংলিশ অলরাউন্ডার জো রুট। এর আগে কাজের চাপ ও ফিটনেস ইস্যুতে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০২৪ আইপিএল খেলবেন না তিনি, তাই নিলামের ড্রাফট থেকেও নাম তুলে নিলেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
রোববার শেষ হবে রিটেনশন পর্ব। এর আগেই রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা আইপিএলে জো রুটের অংশ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের বাকি আর মোটে কয়েকদিন। তার আগে এখন চলছে খেলোয়াড়দের দলবদল ও রিটেনশন। এমন সময়ে ইংলিশ তারকা জো রুট নিলেন কঠিন সিদ্ধান্ত। ২০২৪ সালের আইপিএলে দেখা যাবে না তাকে।
গত আসরে রুট খেলেছিলেন রাজস্থান রয়েলসের হয়ে। ২০২৩ সালের নিলামে তাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল তারা। গোটা মৌসুমে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পান সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাতে মাত্র ১০ রান করেন তিনি। ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট।
সাঙ্গাকারা বলেন, ‘রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন, তিনি আইপিএল ২০২৪-এ অংশ নিবেন না। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সব কিছুতে তার সাফল্য কামনা করি।’