ফিলিপাইনে শুক্রবার (১৭ নভেম্বর) সমুদ্রের তলদেশে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোল্ক্স) দাভাও অক্সিডেন্টালে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে।
ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছয় মাইল গভীরতায় আঘাত হানে।
দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ।
সংস্থাটির বিজ্ঞানীরা বলেন, সুনামির আশঙ্কা করা হচ্ছে না তবে আফটারশকের আশঙ্কা রয়েছে। তবে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে বলে জানায় তারা।
দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে দেওয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ডেস্ক থেকে কিছু কম্পিউটার পড়ে যায়।
ভূমিকম্পের পর শহরের একটি বিমানবন্দরের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গবেষকরা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৭ থেকে ৭.২ মাত্রার মধ্যে রেখেছেন।
প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরির একটি ভূমিকম্প প্রবণ বেল্ট রয়েছে যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয়। ফিলিপাইন সেই অঞ্চলে অবস্থিত হওয়ায় শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে শুক্রবার সকালে চীন-মিয়ানমার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।