তিতুমীর কলেজ ছাত্রদলের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক, সাইফুল ইসলাম এবং আবুবকর সিদ্দিক বাবুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

আটক ছাত্রদল নেতাদের রুম মেট জানান, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে দু’জন বাসা থেকে বের হয়। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দু’জনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১ টার দিকে তাদের মিরপুর-১২ নাম্বারের ২ নাম্বার এভিনিউয়ের সি ব্লকের ৬ নাম্বার বাসায় নিয়ে যায় তাদের একজনকে।

পুনঃরায় রাত প্রায় ৪টার দিকে তাদের মিরপুর-১২ নাম্বারের ওই একই বাসায় নিয়ে যায় দু’জনকেই। বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপি’র ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দু’জনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।

এদিকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বাবুকে তার ইস্কাটনের বাসা থেকে ভোর রাতে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *