বিশ্বকাপে ওয়ার্নারের রেকর্ড : সেঞ্চুরির নতুন অধ্যায়

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের পর আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন অজি এই তারকা ওপেনার। মাত্র ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নিলেন।

আজ ডাচদের বিপক্ষে ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত অজি বাহিনীর সংগ্রহ ৪২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান।

এদিকে, সেঞ্চুরির পথে একাধিক রেকর্ডও গড়েছেন ওয়ার্নার। চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা সেঞ্চুরি পেলেন তারকা এই ওপেনার। এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে ৬টি সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছুঁলেন ওয়ার্নার। আর একটি সেঞ্চুরি করলেই সবার ওপরে থাকা রোহিত শর্মাকে (৭টি) ধরে ফেলবেন তিনি। 

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওয়ার্নার। লগান ভ্যান ভিকের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান।

সবচেয়ে কম সময়ে ২২তম সেঞ্চুরি তুলে নেওয়ার দিক থেকে ওয়ার্নার আছেন তৃতীয় অবস্থানে। তার লেগেছে ১৫৬ ইনিংস। এছাড়া ১২৬ ইনিংসে ২২তম সেঞ্চুরি করেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলা। আর ভারতীয় তারকা বিরাট কোহলির লেগেছিল ১৪৩ ইনিংস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *