ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সহিংসতা এড়াতে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
খন্দকার গোলাম ফারুক বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪০ মিনিটে মারা যান। তার লাশ নিয়ে জামায়াত-শিবির পুলিশের ওপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে।
তিনি বলেন, ফজরের নামাজের পর তারা বিএসএমএমইউ দখল করে নিল। ফেসবুকে লাইভ দিয়ে সবাইকে এখানে চলে আসার কথা বলেছে। পরে বাধ্য হয়ে সীমিত শক্তি প্রয়োগ করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য।
রাতের বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (১৬ আগস্ট) ঢাকায় গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।
