এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করে রাজধানীর স্বনামধন্য ডিবেট অরগানাইজেশান ডিবেট ফর হিউম্যান রাইটস।

গত (১৫ জুলাই, ২০২৩) শনিবার রাজধানীর প্রায় ২০০ শতাধিক এসএসসি ও দাখিল ফলপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করে ডিবেট ফর হিউম্যান রাইটস।

ডিবেট ফর হিউম্যান রাইটস এর শিক্ষা সফরে উপস্থিত ছিলেন পরিচালক মু. আসাদুজ্জামান, সদস্য সচিব এইচএম সালাউদ্দিন মাহমুদসহ ডিবেট ফর হিউম্যান রাইটস এর সকল নির্বাহী সদস্যবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (ইংলিশ কবরস্থান), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), স্বপ্নচূড়া রিসোর্ট, শালবন বৌদ্ধ বিহার ও ইটাখোলা মুড়া পরিদর্শন করেন।
স্বপ্নচূড়া রিসোর্টে দুপুরে খাবারের পর শিক্ষার্থীদের নিয়ে বক্তব্য প্রতিযোগীতা, বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রাজধানীর ঐতিহ্যবাহী সন্দীপন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।