বল হাতে সাকিব, ব্যাট হাতে তামিম জেতালেন বাংলাদেশ ‘এ’ দলকে

ছোট সাকিব ও ছোট তামিতে ভর করে ইমার্জিং এশিয়া কাপে জয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে হারিয়েছে ওমান এ’ দলকে।

নিজেদের প্রথম ম্যাচে গ্রুপ ‘এ’তে আগের ম্যাচে স্বাগতিক শ্রীলংকা এ’ দলের কাছে হেরেছিলো বাংলাদেশ। জয়ের আশায় ওমানের বিপক্ষে মাঠে নামে সাইফ হাসানের দল। সেই আশা বাস্তব করেছে ৮ উইকেটের জয়ে।

প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলার চেষ্টা করে বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিপন মন্ডল। তানজিম, রাকিবুল, মাহাদিদের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমান। কেশাপ প্রজাপতি ২২, আয়ান খান ২৬ রান করেন।

তানজিম হাসান সাকিব শিকার করেন ৪ উইকেট। রাকিব নেন ২টি। ৪৬ ওভারে ১২৬ রানে অলআউট হয় ওমান। জবাবে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম ১০৯ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে জয় পায় ইমার্জিং টাইগাররা।

তানজিম তামিম করেন ৬৮ রান। নাঈম শেখ অপরাজিত থাকেন ৪৭ রানে। টুর্নামেন্টে আটটি দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ ‘এ’তে খেলছে বাংলাদেশ, ওমান, শ্রীলংকা ও আফগানিস্তান ‘এ’ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *