আজ (২৫ মে, ২০২৩) বৃহস্পতিবার রাজধানীর এক মিলনায়তনে সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের উপদেষ্টা, লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের কৃতি সন্তান ড. রেজাউল করিম নবগঠিত ছাত্র ফোরামের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। যারা মেধাবী, যারা নতুন, যারা অগ্রজ তাদেরই দায়িত্ব হচ্ছে সমাজ ব্যবস্থাকে জনকল্যাণের বিনির্মাণ করার জন্য অগ্রণী ভুমিকা পালন করা। আমাদের লক্ষ্মীপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। লক্ষ্মীপুর অনেক জ্ঞানী-গুনীজনের জন্মস্থান। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, মন্ত্রী, সচিব, প্রফেসর ও মিডিয়া ব্যক্তিত্বদের জন্মস্থান এখানেই। এই শহরকে দ্বিতীয় আরব বলা হয়।
লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে শুকরিয়া জ্ঞাপন করে লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “জন্মভূমিকে সুরক্ষিত রাখতে এই ছাত্র ফোরামের অনেক দায়িত্ব। ছাত্রকল্যাণমূলক কাজ করা, নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা সমুন্নত রাখা, অবহেলিত ও আর্থিক অসচ্ছল ছাত্রদের সহযোগিতা করা, গ্রামে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে বেশি বেশি ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামের আয়োজন করা। বুয়েট, ঢাবিসহ দেশ বিদেশে অবস্থিত লক্ষ্মীপুর জনপদের ছাত্রদের পাশে এই ছাত্র ফোরাম দাড়াবে, এই প্রত্যাশা রাখি। আরো প্রত্যাশা রাখি, এই কমিটি বাংলাদেশসহ সকল দেশে অবস্থিত লক্ষ্মীপুরের ছাত্র সমাজকে ব্যাপক যোগাযোগের মাধ্যমে একই ছাতার তলায় নিয়ে আসবে। একসাথে কাজ করবে। সকলের পাশে দাড়াবে। এজন্য সমাজের প্রভাবশালী ও অগ্রজদের দোয়া ও ভালোবাসা নেওয়া প্রয়োজন।”
ডক্টর করিম আরো বলেন, “আমি আশা করি এই ছাত্র ফোরাম, দল-মত-ধর্ম-বর্ণ সবকিছুর উর্ধে উঠে কাজ করবে। আমরা দেখবো না, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দেখবো সে ছাত্র কিনা। আমরা দেখবো সে মানুষ কিনা। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করলে আশা করি, লক্ষ্মীপুরের দলাদলি, মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার ও অত্যাচারের কবর রচিত করতে এই ছাত্র ফোরাম ঐতিহাসিক ভুমিকা পালন করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য গত মঙ্গলবার (২৩ মে, ২০২৩) এক ভার্চুয়াল প্রোগ্রামে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকাস্থ লক্ষ্মীপুর ছাত্র ফোরাম” এর ২০২৩-২৪ সেশনের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের ভোটে ১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি পদে শাহরিয়ার রহমান খোকন, সাধারণ সম্পাদক পদে মু. সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মীর শিহাব, অফিস সম্পাদক পদে হাসিবুল হোসেন শান্ত, কোষাধাক্ষ পদে জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক পদে আব্দুর রহমান ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন। তাছাড়া কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈমুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুর রব, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, আবদুল কাদের, জাহিদুল ইসলাম, কাওসার হোসাইন সোহেল, নুরুল ইসলাম ও ফরহাদ হোসেন।
লক্ষ্মীপুর জেলাস্থ থানা কমিটিসমূহের মধ্যে লক্ষ্মীপুর সদর থানা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। রায়পুর থানা কমিটির সভাপতি মীর শিহাব ও সেক্রেটারি আব্দুল কাদের। রামগঞ্জ থানা কমিটির সভাপতি নাঈমুল ইসলাম ও সেক্রেটারি কাউসার হোসাইন সোহেল। চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি হাসিবুল হোসেন শান্ত ও সেক্রেটারি জাকির হোসেন। কমলনগর থানা কমিটির সভাপতি জিল্লুর রহমান ও সেক্রেটারি নুরুল ইসলাম। রামগতি থানা কমিটির সভাপতি আব্দুর রব ও সেক্রেটারি সাকিবুল হাসনাত নির্বাচিত হয়েছেন।