মসজিদ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ থেকে ইমাম মাওলানা ইস্রাফিল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহসপতিবার (২ মার্চ ) সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর বাসষ্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদে ইশার আজান দিতে এসে মোয়াজ্জিন ইমামের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন।

মাওলানা ইস্রাফিল হোসেন(৩৫) ঐমসজিদের ইমাম, ‍তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেন পুলিশ। তিনি উপজেলার হরিনগর গ্রামে অমেদ আলী মোল্যার পুত্র।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই মসজিদের বাহিরে চলে যায়। তাদের ধারনা এই সুযোগে ইমাম সাহেব গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইস্রাফিল গলায় দড়ি দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়। শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *