মাতৃভাষা দিবসে সোয়াদের সাইকেল র‍্যালি

মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা রাজধানীতে সাইকেল র‌্যালী করেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর (টাউন হল) থেকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান হয়ে কেরানীগঞ্জ মডেল টাউনের সামনে থেকে ঘুরে মোহাম্মদপুর (টাউন হলে) এসে শেষ করা হয়। র‌্যালীতে ভাষা শহীদদের কে নিয়ে বিভিন্ন স্লোগান দেন সাইকেলিং করা ছাত্ররা ।

র‍্যালীতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মু. আসাদুজ্জামান এবং সোয়াদের ঢাকার নির্বাহী সদস্যবৃন্দ, তাছাড়া অঞ্চল পরিচালকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *