লিটন-রিজওয়ানের ব্যাটে কুমিল্লার প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথমবারের মতো জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ ওভার ৩ বলেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। ২২ বলে ৪০ রানের ইনিংস খেলেছে লিটন কুমার দাস। আর মোহাম্মদ রিজওয়ান ৩৫ বলে ৩৭ রান তুলেছেন।

জাকের আলি শেষ দিকে ২৩ বলে ২২ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

 

প্রথমে ব্যাট করে কুমিল্লাকে ১৩৬ রানে টার্গেট দিয়েছিল চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *