মঞ্চে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে পৌর পার্কে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সমাবেশস্থলের বাইরে ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ১২ টার দিকে মঞ্চের পেছনে বসাকে কেন্দ্র করে পৌর মেয়র মোখলেসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের মাঝে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছাত্রলীগ কৃষকলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঞ্চের ভেতরে ও বাহির ভাঙচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পরে আবার সম্মেলন শুরু করতে গেলে সম্মেলনের বাইরে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটলে। আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়নি ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষকে পুলিশ সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।