কম দামেই ফাইনালের টিকেট বিক্রি করে দিচ্ছেন হতাশ ভারতীয় সমর্থকরা

ফাইনালে যেতে পারেনি রোহিত শর্মার দল। ইংল্যান্ডের কাছে ১০ ‍উইকেটেই হেরেছে ভারত। ফলে মন ভেঙে গেছে ভারতীয় সমর্থকদের। তারা এবার ফাইনালের ম্যাচে টিকেট বিক্রি করে দিচ্ছেন কম দামেই।

জানা গেছে ২৯৫ ডলার দিয়ে কেনা টিকেট ভারত সমর্থকরা বিক্রি করে দিচ্ছেন ১৫০ ডলারেই। এমনকি এক ভিডিওতে মাত্র ১০ ডলারেও ভারত সমর্থককে টিকেট বিক্রি করে দিতে দেখা গেছে।

ভারতীয় সমর্থকদের এমন কাণ্ডে হাসাহাসি করছেন অনেক নেটিজেন। কেউ আবার একে বলছেন, হতাশার চূড়ান্ত রূপ।

মেলবোর্নে ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *