বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে সংবর্ধনাদিল সোয়াদ

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

গতকাল (৬অক্টোবর) বৃহস্পতিবার ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করে সাফল্য বয়ে আনায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সৌদি আরবের মক্কায় ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরীম। তৃতীয় স্থান অর্জন করার সাফল্য স্বরূপ হাফেজ সালেহ আহমাদ তাকরীম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) সঙ্গে সনদ ও সম্মাননা।

হাফেজ সালেহ আহমদ তাকরীমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। ছোট বেলা থেকে তাকরীম তার বাবার কাছে হেফজ শিখেছে। তারপর তাকে মিরপুরের হেফজ খানায় ভর্তি করা হয়। সেখানে থেকেই সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তেলওয়াত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার সম্মানিত পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও তাকরীমের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *