দগ্ধ ৮ জনের কেউ বেঁচে নেই

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে ঘটনায় দগ্ধ ৮ জনের কেউই আর বেঁচে নেই। সর্বশেষ শুক্রবার রাতে মো. শাহিন মিয়া (২৫) নামে একজন মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শাহিন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত শনিবার ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। দগ্ধ ব্যাক্তিরা হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

তাদের মাঝে মো. আলম (২৩) মারা যান শনিবার রাত ১০টার দিকে, রাত ২টার দিকে মারা যানব গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম। আর মো. মাসুম আলী মারা যান সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তারপর একে একে সবাই মারা যান।

এর আগে গত শনিবার বেলা ১২টার দিকে কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ আগুন রিকশা গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে আটজন দগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *