শাহবাগে পলিথিনে মোড়ানো শিশুর মরদেহ

রাজধানীর শাহবাগ থানার আনন্দ বাজার এলাকার ময়লার স্তূপ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির  জানান, সকালে আমরা খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, কে বা কারা পলিথিনে করে ময়লার স্তূপের উপর অজ্ঞাত নবজাতককে ফেলে যায়। আমরা আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম কাউকে ফেলে যেতে দেখেছে কি না কেউ কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *