অনুষ্ঠিত হলো জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা কর্তৃক জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে “শটফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব’২০২৬”
ফুলকুঁড়ি আসরেরে পাঁচটি বিভাগীয় কার্যক্রমের মধ্যে একটি সাংস্কৃতিক বিভাগ।এর অধীনে একটি কর্মসূচী হলো শর্ট ফিল্ম প্রদর্শনী ও মাইম প্রদর্শনী।তারেই অংশ হিসেবে এবছর জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শিশুকিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ,দেশীয় চলচ্চিত্র শিল্পের প্রতি উৎসাহ দেওয়া,নতুন নির্মাতা ও শিল্পীদের অনুপ্রানিত করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা কর্তৃক জাতীয় চলচ্চিত্র দিবস’২০২৬ উপলক্ষে শটফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার পরিচালক আব্দুল মুমিনের পরিচালনায় ও সহকারী পরিচালক নাহিদুল ইসলাম নাহিদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ (বান্না) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর এর প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন,“আমাদের সন্তানদের শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেম ও আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের মনস্তত্ব নিয়ে গড়ে তুলতে হবে।এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মতো উন্মুক্ত স্থানে এই অনন্য আয়োজন করায় ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।”
অনুষ্ঠানে শটফিল্ম প্রদর্শনী ও মাইম,আবৃত্তি, গান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরষ্কার বিতরনী এবং অতিথিদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
উল্লেখ্য,ফুলকুঁড়ি আসর একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শ কে ধারন করে, ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।কেমলমতি শিশুকিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে চরিত্রবান এবং স্বাস্থ্যবানরূপে গড়ে তুলে দেশ ও দশের সেবা করাই ফুলকুঁড়ির উদ্দেশ্য।