প্রতি জেলায় জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ছাত্রশিবির

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে ধেয়ে আসা আকষ্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের পূর্বাঞ্চলের ১২টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় এসব এলাকায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত সরকার এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবে মারার ব্যবস্থা করেছে। এসব এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধকোটি মানুষ। মাছের ঘের, জমির ফসল, তরিতরকারী, ফলের বাগান পানিতে তলিয়ে গেছে। অসংখ্য গবাদি পশু, হাঁস-মুরগি বানের পানিতে ভেসে গেছে। গৃহপালিত পশু-পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন-যাপন করছেন লাখো কোটি মানুষ। এমন পরিস্থিতিতে ছাত্রশিবির প্রতিনিধি টিম জেলায় জেলায় ছড়িয়ে পড়ে খাবার নিয়ে…

খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ফুড প্যাকেজ বিতরন করে ইসলামী ছাত্রশিবির-খাগড়াছড়ি জেলা শাখা।

বন্যাকবলিত আশ্রয়কেন্দ্র গুলোতে  খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর

বন্যাকবলিত আশ্রয়কেন্দ্র গুলোতে  খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম

বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি প্রশিক্ষণ  ইনস্টিটিউট আশ্রয় কেন্দ্রে  অবস্থান করা মানুষের কাছে  সকালের নাস্তা পৌঁছে দিচ্ছে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

তিতাস  উপজেলার বিভিন্ন জায়গায় পানি বন্দি মানুষদের মাঝে শুকনা খাবার বিতরন করে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির- কুমিল্লা জেলা পশ্চিম শাখা।

নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনীতে আশ্রয় কেন্দ্র, হাসপাতাল,বিভিন্ন বাসা বাড়িতে বন্যার পানিতে আটকে যাওয়া মানুষের মাঝে শুকনা খাওয়ার এবং পানি পৌঁছায় দিচ্ছে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা

মিরসরাই উপজেলার করেরহাট পানিবন্দি মানুষদের মাঝে উদ্ধার কার্যক্রম, শুকনা খাবার ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর।

লক্ষ্মীপুরের রায়পুর সরকারী কলেজ আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন ভাই।

দেশের বন্যাকবলিত জেলা ১০টি। আর প্রায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। বন্যায় আঠারো জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *