সমন্বয়কদের ডাকে সর্বপ্রথম ফ্রিতে মেডিসিন দেয় ইবনে-সিনা ফার্মাসিউটিক্যাল পিএলসি

টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ও পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় সকল ফার্মাসিটিক্যালস ইন্ড্রাস্ট্রিকে চিঠি পাঠিয়েছেন বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ- কমিটি ।

চিঠিতে বলা হয়, দেশব্যাপী হঠাৎ বন্যায় জনজীবন যখন বিপর্যস্ত তখন তাদের জরুরি মেডিকেল সহায়তা প্রয়োজন। আমরা ইতোমধ্যে ডাক্তারদের সাথে বৈঠক করে করণীয় সম্পর্কে আলোচনা করেছি। তাদের সুপারিশক্রমে প্রতিটি রেস্কিউ টিমে একজন করে ডাক্তার রাখার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সাথে কিছু জরুরি ভিত্তিতে মেডিসিন পাঠাতে আমাদের সহায়তা প্রয়োজন। বন্যাগ্রস্থ মানুষের জন্য “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তা কার্যক্রম” এ জরুরি ঔষধের সরবরাহের সংশ্লিষ্ট কোম্পানি ও সংগঠনের দায়িত্বশীলদের এগিয়ে আসার অনুরোধ করা গেল। আমরা টিএসসিতে ঔষধ সংগ্রহ করবো। নিন্মুক্ত তালিকার মেডিসিন জরুরি

1. RiceORS 2. SyrupCefixime 3. OintmentScabes 4. ORS 5. Cap. Cefixime 6. CapsuleFlucloxacillin 7. InfusionCholeraSaline 8. TabCefuroxime 9. CapsuleFlucloxacillin 10. InfusionSet 11. SyrupHistacin 12.OintmentViodin10% 13. IVCanula20g 14.Tab.Fexonfenadine 15.OintmentFungisitin 16.Butterflyinfusionset 17.TabDesloratidine 18.NasalDropNorsol 19.TabParacetamol 20.WindelPlusSolution 21.NasalDropOxymetazolin 22.SyrupPracetamol 23.Tab.Calcium 24.Tab.Fluconazole 25.Supp.Pracetamol 26.Tab. Iron 27.Cap.Omeprazole 28.TabCiprofloxacin 29.Tab.Montilucast 30.Tab.Metformin 31.SyrupCiprofloxacin 32.Tab.Domperidone 33.Tab.Bisoprolol 34.SyrupZinc 35.TabEmistat 36.Tab.Amlodipine 37.TabAzithromycin 38.TabMaclizineHCL 39.TabClorine 40.SyrupAzithromycin 41.SyrupLevosalbutamol 42.SanitaryNapkin 43.SyrupAmbrox 44.SyrupBecozin 45.DiparForBaby&Adult 46.Hexisol 47.CordClamp 48.DeliveryBox(Scissor) 49.Tab.Cytomis 50. InjectionOxytocin 51. InjectionMetherspan 52.Sol.Hexitine

বার্তা প্রেরক, আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান ও মোঃ মাস্ট্রদুজ্জামান (সদস্য, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি) বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে প্রথম সাড়া দেয় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

জরুরি মেডিসিন ফ্রি-তে প্রেরন করেন কর্তৃপক্ষ।

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে টিএসসিতে চলছে সংগঠনটির ব্যানারে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। গতকাল রাত থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এসময় দেশ সংস্কারের সময় ভারত ইচ্ছাকৃতভাবে স্লুইজগেট খুলে দিয়ে বাংলাদেশে সংকট তৈরী করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দিনব্যাপি এই কর্মসূচিতে শুকনো খাবার, শিশুখাদ্য, পোশাক, মোমবাতি, খাবার স্যালাইন, ওষুধসহ বিভিন্ন পণ্য দিয়ে সহায়তা করছেন শিক্ষার্থীসহ সাধারন মানুষ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান সমন্বয়করা। দেশের সকল মানুষ ও বেসরকারি খাতকে এক হয়ে দুর্যোগ মোকাবেলার আহ্ববান জানায় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *