বন্যায় আশ্রিতের পাশে মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী। টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে জেলা বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালীর পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন সংগঠনটির সভাপতি।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী।

মানবিক ব্লাড ফাউন্ডেশন এবং Noakhali Blood Hunter এর সম্মিলিত আয়োজনে নোয়াখালীর মাইজদীতে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রায় এক শতাধিক মানুষের রাতের খাবার তৈরি চলছে। আজ প্রায় ছয় শতাদিক (৬০০) মানুষের মাঝে নৈশ ভোজের আয়োজন নিয়ে উপস্থিত থাকবেন নোয়াখালীর একলাশপুর বাজার সংলগ্ন ৫ টি আশ্রয় কেন্দ্রে।
এইছাড়াও (নোয়াখালী সদর দক্ষিণাঞ্চলে) নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে বন্যার্ত অসহায় মানুষদের পাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি, কৃতজ্ঞতা যারা ইভেন্টে সহযোগীতা করেছে তাদের প্রতি। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা বৃহৎ আকারে পৌঁছে যাবে অসহায়দের দাঁড় প্রান্তে
“ইনশাআল্লাহ ” এমনি দোয়া করছেন অসহায় আশ্রিত মানুষ।

https://www.facebook.com/Manobikbloodfoundation?mibextid=kFxxJD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *