শেয়ারবাজারে গড় লেনদেন বেড়েছে ৫৩ শতাংশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ আগস্ট থেকে ১৫ আগস্ট) গড় লেনদেন ৫৩ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি এ সময় ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি। তবে লেনদেন মূলধন বাড়ার সপ্তাহে ডিএসইর সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৩৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৩ দশমিক ৫৭ শতাংশ বা ৪৪৭ কোটি ২৬ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৭২ শতাংশ বা ৫ হাজার ৫১ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে তিন হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা।
আলোচ্য সপ্তাহে ডিএসইর সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০ দশমিক ৯৭ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ দশমিক ৬২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ১০ দশমিক ১৯ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৭৮টির এবং ১৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সপ্তাহজুড়ে গ্রামীণফোনের গড় লেনদেন ১০০ কোটি টাকাঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১৭ আগস্ট ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণগ্রামীণফোন
বিদায়ী সপ্তাহে (১১ আগস্ট-১৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৮৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ৬৫ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা, রবি আজিয়াটার ৩৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৩২ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৮ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা, টেকনো ড্রাগসের ২২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলিভার কনজিউমারের ২০ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা এবং এবি ব্যাংক পিএলসির ১৯ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।